হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ব্যবসায়ীর অফিসে গুলি, ককটেল বিস্ফোরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ককটেল বিস্ফোরণ করত আসা দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীতে এক রিয়েল এস্টেট কোম্পানির মালিকের অফিসের সামনে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক তৈরি করতে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

‎শনিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাশ বাগানবাড়ি এলাকায় মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোম্পানিটির নিরাপত্তাকর্মী নান্টু মিয়াকে (৩৬) মারধরের ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার রাতে পাঁচ ব্যক্তি অফিসের গেটে এসে মায়ের দোয়া রিয়েল এস্টেটের মালিক কামরুজ্জামানকে খুঁজতে থাকেন। পরে তারা অফিসের ভেতরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেন নিরাপত্তাকর্মী। এ সময় তারা নিরাপত্তাকর্মী নান্টুকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মারে।

ঘটনার একপর্যায়ে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তিনটি ফাঁকা গুলি ছোড়ে ও একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। পরে একটি প্রাইভেট কারে পালিয়ে যায়।

‎এ ব্যাপার মায়ের দোয়া রিয়েল এস্টেট অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, ‘সন্ত্রাসীরা কেন আমাকে খুঁজছে, আমার জানা নাই। তবে ইদানীং কেউ আমার কাছে চাঁদা দাবি করেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নিয়ে গেছে। আমি আমার জীবনের ও কোম্পানির নিরাপত্তা দাবি করছি।’

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুটি গুলির খোসা ও ককটেল-সদৃশ একটি বস্তু জব্দ করা হয়েছে। লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

টাকার বিনিময়ে রোহিঙ্গাদের নাগরিকত্বের জন্য জন্ম নিবন্ধন সনদ দিলেন দেবিদ্বার ইউপি চেয়ারম্যান ও সচিব

দল বেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে অন্যদের চম্পট

গারদ থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট র‍্যাবের হাতে গ্রেপ্তার

গাজীপুরে আদালত থেকে পালালেন ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী