হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে এক দিনে পুড়ল তিন যানবাহন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সোমবার এক দিনেই পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একের পর এক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (৯ নভেম্বর) এক দিনেই পৃথক সময়ে দুটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই কাভার্ড ভ্যানটির অধিকাংশ অংশ পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়ালটন কারখানার মালামাল পরিবহনের কাজে ব্যবহারের জন্য কাভার্ড ভ্যানটি কয়েক দিন ধরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কারা আগুন দিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে একই দিন ভোরে একটি আজমেরী পরিবহনের বাসে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা এলাকায় আরেকটি আজমেরী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার এক দিনেই কালিয়াকৈরে দুটি বাস ও একটি কাভার্ড ভ্যানসহ তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটল।

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‘বাঁচাও বাঁচাও’ চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা