হোম > সারা দেশ > গাজীপুর

গারদ থেকে পালানো ৩২ মামলার আসামি সম্রাট র‍্যাবের হাতে গ্রেপ্তার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার সম্রাট মণ্ডল। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগর কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্ক থেকে পালিয়ে যাওয়া ৩২টি মামলার আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ মঙ্গলবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ।

ইফতেখার আহমেদ জানান, গতকাল বেলা ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছিল। এ সময় ৩২ মামলার আসামি মো. সম্রাট মণ্ডল কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা করেন।

এর আগে, ১৯ জুলাই রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার চৌধুরী মার্কেটের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল সম্রাটকে। এ সময় তাঁর সঙ্গে আরও তিনজন—আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) ও আমিন মিয়াকেও (২৮) গ্রেপ্তার করা হয়।

দলবেঁধে হোটেলে ডাকাতির চেষ্টা, একজনকে ফেলে বাকিদের চম্পট

কালিয়াকৈরে হোটেলে ডাকাতির চেষ্টা, আটক ১

গাজীপুরে আদালত থেকে পালালেন ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

কালীগঞ্জে ‘আইশিন ফুডস’ কারখানায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

কারখানার কাছে স্কুলমাঠ ভাড়া দিলেন প্রধান শিক্ষক, বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা

কারাগার থেকে পালানো সেই নারী কয়েদি রাজধানীতে গ্রেপ্তার

বিয়ের অনুষ্ঠানে অ্যালকোহল ভেবে মিথানল পান, প্রাণ গেল দুই যুবকের

নানা আয়োজন আর শ্রদ্ধা-ভালোবাসায় ভক্তদের হুমায়ূন স্মরণ

লেভেল ক্রসিংয়ে ভুগছে নগরবাসী

কাশিমপুর কারাগার থেকে নারী কয়েদির পলায়ন, ৭ কারারক্ষী বরখাস্ত