হোম > সারা দেশ > গাজীপুর

সরকারকে ব্যর্থ করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়ন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। ছবি: আজকের পত্রিকা

গার্মেন্টস খাত অস্থিতিশীল করতে নিষিদ্ধ সংগঠনের লোকজন শ্রমিকদের উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। আজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরীর জয়দেবপুর চৌরাস্তায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

নয়ন বলেন, ‘সরকারকে ব্যর্থ করার জন্য গুপ্ত নিষিদ্ধ সংগঠন শ্রমিকদের উসকে দিয়ে গার্মেন্টস খাতকে অস্থিতিশীল করছে। আপনারা দেখছেন, রাস্তাঘাট আটকে দেওয়া হচ্ছে, যানজট তৈরি হচ্ছে এবং মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে। মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করছে যুবদল।’

তিনি আরও বলেন, ‘আমরা শুনছি, শ্রমিকেরা গার্মেন্টস ভাঙচুর করছে, পুলিশের গাড়িতে আগুন দিচ্ছে। এটা আমরা বিশ্বাস করি না। আপনারা জানেন, দেশে গুপ্ত ও নিষিদ্ধ সংগঠন রয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রও রয়েছে। শ্রমিকদের কেউ না কেউ উসকে দিচ্ছে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নিষিদ্ধ সংগঠনগুলো এমন ষড়যন্ত্র করছে।’

নয়ন বলেন, ‘যে শ্রমিক প্রতিদিন সেলাই মেশিনের সামনে বসে রুটিরুজির জন্য কাজ করেন, তাঁরা গার্মেন্টস ভাঙতে পারেন না। যে পুলিশ আমাদের নিরাপত্তা দেয়, সেই পুলিশের গাড়ি শ্রমিকেরা পুড়িয়ে দিতে পারেন না।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক শওকত হোসেন সরকারসহ যুবদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসন

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার

আন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা