হোম > সারা দেশ > গাজীপুর

স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর কক্ষে মিলল প্রবাসীর ঝুলন্ত মরদেহ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে আলিম হোসেন (৪২) নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার টান কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আলিম হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার খৈলসিন্দুর এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে। তিনি কুয়েতে থাকতেন। সম্প্রতি দেশে ফিরে স্ত্রী ও সন্তানদের নিয়ে মনির নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে আলিমের বিরোধ চলছিল। আজ সকালে তাঁদের মধ্যে আবারও ঝগড়া হয়। একপর্যায়ে তাঁর স্ত্রী পাশের কক্ষে চলে গেলে আলিম নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন।

দীর্ঘ সময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁর স্ত্রী প্রতিবেশীদের খবর দেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ঘরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে আলিমের ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৯ বছরের শিক্ষার্থীর নিতম্বে গরম ইস্ত্রির ছ্যাঁকা, মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি

কাপাসিয়ায় প্রাচীন বটগাছে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

‘বাঁচাও বাঁচাও’ চিৎকারেও কেউ এগিয়ে আসেনি, বিদ্যুতের তার ছিঁড়ে আহত মোটর মেকানিক

গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ার শেল নিক্ষেপ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে এপেক্স ফুটওয়্যার কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা

বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারিদের উৎসব