হোম > সারা দেশ > গাজীপুর

কালিয়াকৈরে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর প্রতিনিধি

কালিয়াকৈরে পুলিশ ফাঁড়ির সামনে যুবককে কুপিয়ে হত্যা। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে তাজবির হোসেন শিহান (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিহান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। যুবকের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তাজবির হোসেন শিহান। ছবি: সংগৃহীত

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর ৫টার দিকে শিহান বাড়ি থেকে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। মাজার রোডের সামনে ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক তাঁকে ধাওয়া করেন। এ সময় ওই যুবক দৌড়ে মৌচাক পুলিশ ফাঁড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন। অস্ত্রধারীরা তাঁকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

গাজীপুরে অটোরিকশাকে বাসের ধাক্কা, নিহত ২

কাশিমপুর কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে মাদক পাচার ও সেবনের অভিযোগ, ৯টি বিভাগীয় মামলা

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর ব্যবসায়ীর হাত-পা বাঁধা ভাসমান মরদেহ উদ্ধার

গাজীপুরের কালীগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল ক্ষতবিক্ষত মরদেহ

পূর্বশত্রুতার জেরে রড দিয়ে পিটিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

শ্রীপুরে রেলসেতুর নিচ থেকে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার

বিয়ের ৫ মাসের মাথায় কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার

গোপালগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

গাজীপুরে রাতভর যানজট আর বৃষ্টিতে নাকাল যাত্রীরা, সকালে কিছুটা স্বস্তি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা