হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুর বাসস্ট্যান্ডে নারীর ওপর হামলা, মসজিদে আশ্রয় নিয়ে রক্ষা হয়নি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

হাসপাতালে চিকিৎসাধীন আহত নারী। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে বাসস্ট্যান্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক নারীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা। জীবন বাঁচাতে পাশের মসজিদে গিয়েও শেষরক্ষা হয়নি তাঁর।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তা বাসস্ট্যান্ডে এই ঘটনা ঘটে।

আহত নারী (২২) গফরগাঁও উপজেলার পাইথল ইউনিয়নের পাইথল গ্রামের প্রবাসী সাকিব হোসেনের স্ত্রী।

অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছে কিশোর গ্যাং লিডার শহিদুল্লাহ, সাগর, তোষার ও আরশাদ আরিফ।

অভিযুক্ত ব্যক্তিরা মাদকাসক্ত কিশোর গ্যাং।

ভুক্তভোগী নারী বলেন, ‘চাচাশ্বশুর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে রওনা হয়ে শ্রীপুর বাসস্ট্যান্ডে আসি। এখানে অটোরিকশা ভাড়া দেওয়ার সময় বাসস্ট্যান্ডের পাশে সাগর টেলিকমের সামনে দাঁড়াই। এ সময় অভিযুক্ত শহিদুল্লাহ একটি মোটরসাইকেল নিয়ে এসে মোটরসাইকেলের চাকা আমার পায়ে লাগায়। আমি প্রতিবাদ করার পরপরই অভিযুক্ত আমাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারে। একপর্যায়ে ট্রাফিকের দায়িত্বে থাকা এক সদস্যের হাতে থাকা লাঠি এনে এলোপাতাড়ি মারধর শুরু করে। তখন আমি পাশের মসজিদে গিয়ে উঠলে সেখানে গিয়ে মারধর করলে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর কখন হাসপাতালে আসছি বলতে পারব না। জ্ঞান ফিরে হাসপাতালে রয়েছি দেখি।’

ভুক্তভোগী নারীর বাবা স্বপন মিয়া বলেন, ‘মেয়ের দেবর আমাকে ফোন করে বিষয়টি জানায়। মোটরসাইকেল নিয়ে গফরগাঁও থেকে সরাসরি হাসপাতালে এসে মেয়েকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পাই। পুরো শরীর রক্তমাখা। শরীরের একটি স্থানও বাকি নেই আঘাতের চিহ্ন ছাড়া।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধীরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। অপরাধীদের গ্রেপ্তারের জন্য কাজ করছে পুলিশ।’

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা

শ্রীপুরে শিশুকে যৌন হয়রানির অভিযোগে যুবককে পুলিশে দিল জনতা

কালিয়াকৈরে পোশাক কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

পানিবন্দী পাঁচ হাজার পরিবার, চরম দুর্ভোগ

অনলাইনে পাখি বিক্রির অভিযোগে ২ জন গ্রেপ্তার, ১৬ ময়না-টিয়া অবমুক্ত

চাঁদা না দেওয়ায় নবনির্মিত মার্কেট ভাঙচুরের অভিযোগ

টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের কয়েক জায়গায় ‘টর্চার সেল’: দ্রুত তদন্তে পুলিশকে নির্দেশ

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট