হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে অভিযানে গিয়ে ম্যাগজিন-গুলিসহ পিস্তল হারালেন পুলিশ কর্মকর্তা, উদ্ধারে পুরস্কার ঘোষণা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

এএসআই পারভেজ মল্লিক। ছবি: সংগৃহীত

গাজীপুরে মাদকের আসামি ধরতে গিয়ে ম্যাগজিন ও গুলিসহ নিজের পিস্তল হারিয়েছেন মহানগর পুলিশের (জিএমপি) বাসন থানার এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হারানো অস্ত্রের সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।

গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। বুধবার (৪ নভেম্বর) সকালে ওসি অস্ত্র হারানোর বিষয়টি নিশ্চিত করেন।

অস্ত্র হারানো পুলিশ কর্মকর্তার নাম পারভেজ মল্লিক। তিনি বাসন থানায় কর্মরত।

এএসআই পারভেজ মল্লিক জানান, গত শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে উনিশে টাওয়ারের উত্তর দিকে অভিযান চালিয়ে মদসহ দুই ব্যক্তিকে আটক করেন তাঁরা। পরে আটক ব্যক্তিদের গাড়িতে তোলার সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তাঁর সঙ্গে পিস্তলটি ছিল বলে দাবি করেন তিনি।

পারভেজ মল্লিক বলেন, ‘আটক ব্যক্তিদের নিয়ে থানায় ফেরার পর আমি বুঝতে পারি, আমার সঙ্গে থাকা পিস্তলটি নেই।’ তবে ঠিক কোথায় বা কীভাবে অস্ত্রটি খোয়া গেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। অভিযানের সময় তাঁর সঙ্গে পুলিশের অন্য সদস্যরাও ছিলেন। তিনি হোন্ডা মোবাইল-২-এর দায়িত্বে ছিলেন এবং নিয়ম মেনেই দায়িত্ব পালন করতে গিয়েছিলেন। হারানো পিস্তলটিতে এক রাউন্ড গুলি ছিল বলেও জানান তিনি।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, ‘মাদকের আসামি ধরতে গিয়ে এক এএসআইয়ের অস্ত্র হারিয়ে গেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ হারানো অস্ত্রটির সন্ধান দিতে বা উদ্ধারে সহায়তা করতে পারলে তাঁকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু: বিক্ষোভে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ পুলিশের

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ইটপাটকেলের জবাবে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড

গাজীপুরে যান চলাচল স্বাভাবিক: পুলিশ সুপার

গাজীপুরে ২৫ প্লাটুন বিজিবি-আনসার-এসআরবি মোতায়েন, নেতৃত্বে ২৫ ম্যাজিস্ট্রেট

শ্রীপুরে অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার ওষুধ কোম্পানির কর্মকর্তা, গ্রেপ্তার ৩

সরকার শ্রমিকদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল: ঢাকা রেঞ্জের ডিআইজি

আটক শ্রমিকদের ছাড়াতে থানা ঘেরাও, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

সরকারকে ব্যর্থ করতে শ্রমিকদের উসকানি দিচ্ছে নিষিদ্ধ সংগঠন: যুবদল নেতা নয়ন

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক