হোম > সারা দেশ > গাজীপুর

আন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদে ডুবে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক পোশাকশ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় নদীতে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত আবু হাসান জয়পুরহাটের পাঁচবিবি থানার তাজপুর এলাকার বাবু হোসেনের ছেলে। তিনি কালিয়াকৈরের বোর্ডমিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং স্থানীয় লিজ ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় বাসিন্দা, নিহত হাসানের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এর ধারাবাহিকতায় আজ সকালেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

একপর্যায়ে বিজিবি, পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে বিজিবির এক সদস্য, সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন। আন্দোলনের কারণে কারখানাগুলোতে ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

এ সুযোগে দুপুরে আবু হাসান কয়েকজন সহকর্মীর সঙ্গে উপজেলার কালিয়াদহ এলাকায় তুরাগ নদে মাছ ধরতে যান। পরে তিনি চার সহকর্মীর সঙ্গে নদী সাঁতরে বড়ইবাড়ী এলাকায় যাওয়ার চেষ্টা করেন। তাঁর চার সহকর্মী সাঁতরে তীরে উঠতে পারলেও আবু হাসান পানিতে ডুবে নিখোঁজ হন।

পরে সহকর্মীরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে খবর দিলে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। তাঁরা উদ্ধার করতে ব্যর্থ হলে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে ডুবুরি দল অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে আবু হাসানের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাঁদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ডুবুরি ইউনিটের টিম লিডার ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা

ছয় ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

গাজীপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, পুলিশ বক্স-গাড়ি-কারখানায় অগ্নিসংযোগ