গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম মণ্ডল বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার রাতে পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেপ্তার রফিকুল ইসলাম মণ্ডল বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার আসামি।
ওসি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার ভাংনাহাটি গ্রাম থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হবে।