হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে তালাবদ্ধ ঘর থেকে ছাত্রলীগের সাবেক নেতার মরদেহ উদ্ধার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

নিহত শাহীন হোসেন। ছবি: সংগৃহীত।

গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ ঘর থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাহীন হোসেন রাজাবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। পরিবারের অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে আমেনা খাতুন নামের এক নারী তাঁকে শ্বাসরোধে হত্যা করে ঘরে তালা দিয়ে পালিয়েছেন।

আজ সোমবার রাত ৮টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকায় মো. দুলাল মিয়ার বহুতল ভবনের চতুর্থ তলার একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাহীন হোসেনের বয়স ৩২ বছর। তিনি রাজাবাড়ি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মো. রতন মিয়ার ছেলে।

নিহত শাহীনের বড় ভাই আজাহার আহমেদ জানান, আমেনা খাতুন নামের এক নারীর সঙ্গে সম্পর্কের কারণে তাঁদের পরিবারে সমস্যা সৃষ্টি হয়। এর জেরে পাঁচ মাস ধরে শাহীন বাড়িছাড়া। এ সময় পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

আজাহার আহমেদ আরও জানান, আজ দুপুর সাড়ে ১২টার দিকে শাহীন হোসেনের বন্ধু আলমগীর তাঁকে ফোন করে ছোট ভাইয়ের খোঁজ নিতে বলেন। পরে আলমগীর জানান, শাহীনকে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরটি তালাবদ্ধ দেখতে পান বলে জানান আজাহার আহমেদ। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশে জানানো হয়। রাতে পুলিশ এসে তালা ভেঙে ঘরের খাটের ওপর মরদেহ দেখতে পায়।

আজাহার আহমেদের ভাষ্য, তাঁর ভাইয়ের গলায় আঘাতের চিহ্ন ছিল। কোনো ধরনের শক্ত জিআই তার দিয়ে শ্বাস রোধ করে শাহীনকে হত্যা করা হয়েছে বলে পরিবারের ধারণা।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরটি তালাবদ্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর ঘাতক পালিয়ে গেছে।

ওসি আরও বলেন, অভিযুক্ত নারীকে আটকের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

কালিয়াকৈরে শ্রমিক আন্দোলন ঘিরে বাড়ি-ফ্ল্যাটের মালিকদের সতর্ক করল প্রশাসন

আন্দোলনে কারখানা ছুটি, মাছ ধরতে গিয়ে নদে ডুবে শ্রমিকের মৃত্যু

কালিয়াকৈরে শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ থেকে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, বিজিবি সদস্য আহত

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ: ১৫০ কারখানা ছুটি ঘোষণা

গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ: শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া, যান চলাচল বন্ধ

আজও পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট

‘সরি আম্মু, স্বপ্ন পূরণ করতে পারলাম না’, চিরকুটে মিলল এইচএসসি শিক্ষার্থীর শেষ কথা