হোম > সারা দেশ > গাইবান্ধা

রেললাইনের পাশে পড়েছিল যুবকের অর্ধগলিত মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধা সদর উপজেলার শিমুলতাইড় এলাকায় আবদুল সামাদ মিয়া (৩৫) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে রেললাইনের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল সামাদ মিয়ার বাড়ি গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুদখালী গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবদুল সালাম মিয়ার ছেলে।

আজ বিকেলে গাইবান্ধা রেলওয়ে ফাঁড়ি থানার কর্মকর্তা সাহেব গণি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ বেলা সাড়ে এগারটার দিকে রেললাইনের পাশে পড়ে থাকা ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরে বিকেলে বায়োমেট্রিক পদ্ধতিতে তাঁর পরিচয় শনাক্ত হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই মরদেহের ছবি পোস্ট করেন স্থানীয়রা। পরে ওই যুবকের চাচাতো ভাই মরদেহ শনাক্ত করেন। নিহতের পরিবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে আবদুল সামাদ মিয়া মানসিক রোগে ভুগছিলেন।

সাহেব গণি আরও বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হবে।’

বিএনপি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে: নাহিদ ইসলাম

চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের পরিবারকে অর্থসহায়তা দিল জামায়াত

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার

পোশাকশ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু: গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

শ্রমিকদের মজুরি আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, মরদেহ পৌঁছেছে গ্রামের বাড়িতে

জমি দখলে নিতে বিধবার খেতের ধান কেটে নেওয়ার অভিযোগ

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

গাইবান্ধার চরাঞ্চল: ভুট্টা চাষে সার মিলছে না