হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

গাইবান্ধা প্রতিনিধি

ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তাঁরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান।

এর আগে, ঘটনাটি শুক্রবার ভোরে সাদুল্লাপুর উপজেলার খোদ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর এলাকায় ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এক নারী তাঁর এক আত্মীয়ের সঙ্গে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় বাস থেকে নামেন। পরে সাদুল্লাপুর-ঠুটিয়াপুকুর সড়কের ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট (ভাঙা ব্রিজ) এলাকায় পৌঁছালে তিনজন ছিনতাইকারী তাঁদের পথরোধ করে। ধারালো অস্ত্র দেখিয়ে তাঁরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করলে ছিনতাইকারীরা মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে মোজাহিদপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। স্থানীয়রা দুজনকে পুকুর থেকে তুলে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অপর একজন পালিয়ে যায়।

সাদুল্লাপুর থানার ওসি আবদুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২

গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট

গাইবান্ধায় যুবদল কর্মীকে কুপিয়ে জখম

গাইবান্ধা কারাগারে আওয়ামী লীগ নেতা অসুস্থ, হাসপাতালে মৃত্যু

গাইবান্ধায় কুড়ালের কোপে যুবক নিহত

গাইবান্ধায় ৫ আসনেই ‘হ্যাঁ’ ভোটের জয়

সুন্দরগঞ্জে জামানত হারালেন ৫ প্রার্থী

গাইবান্ধা-১ আসনে লাখো ভোটের ব্যবধানে বিজয়ী জামায়াতের মাজেদুর রহমান

গাইবান্ধা-১ আসনে ৯৮ কেন্দ্রে এগিয়ে জামায়াত

গাইবান্ধা-১ আসনে ৩০ কেন্দ্রের ফলাফলে ২৫ হাজার ভোটে এগিয়ে জামায়াত