হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় কুড়ালের কোপে যুবক নিহত

গাইবান্ধা প্রতিনিধি

স্বজনদের আহাজারি। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধা সদর উপজেলায় কুড়ালের কোপে অমিতাভ চন্দ্র রায় (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত অমিতাভ ওই গ্রামের মৃত নিরাঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় গাইবান্ধা জজকোর্টের মুহুরি ছিলেন।

নিহত ব্যক্তির ভাই সুধন চন্দ্র রায় বলেন, অমিতাভ স্থানীয় বাজার থেকে ফিরে বাড়িতে ঢোকার সময় কে বা কারা তাঁর মাথায় কুড়াল দিয়ে আঘাত করেন। কুড়ালটি মাথায় গাঁথানো অবস্থায় অমিতাভ বাসায় ঢুকে পড়েন। তাঁর মাথা থেকে কুড়ালটি টেনে বের করে গুরুতর আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সুধন চন্দ্র আরও বলেন, অমিতাভের সঙ্গে প্রতিবেশী নরেশ চন্দ্র রায়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সদর থানাসহ বিভিন্ন জায়গায় বিচার-সালিস হয়েছে। সুধন চন্দ্র অভিযোগ করেন, নরেশ প্রায় সময় তাঁর ভাইকে হত্যার হুমকি দিতেন। নরেশ বা তাঁর লোকজন তাঁর ভাইকে হত্যা করে থাকতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে নরেশ চন্দ্রের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, লাশ সদর থানায় নেওয়া হয়েছে। তবে কারা কী কারণে যুবককে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।

গাইবান্ধায় খাল খনন শেষে প্রকল্পের ৪১ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত

গাইবান্ধা শহর রক্ষা বাঁধের ২৫ স্থানে ধস, উদ্বিগ্ন শহরবাসী

সুন্দরগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার সেই এনসিপি নেতা দল থেকে বহিষ্কার

সুন্দরগঞ্জে ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার

অনলাইনে জুয়া খেলে ৫ লাখ টাকা ঋণ, ভ্যানচালকের আত্মহত্যা

গত ২৪ ঘণ্টায় সুন্দরগঞ্জের অর্ধশতাধিক বসতবাড়ি তিস্তায় বিলীন

গাইবান্ধার সাদুল্লাপুরে সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

গাইবান্ধায় এনসিপির পথসভায় ‘জয়বাংলা’ বলে বক্তব্য শেষ করলেন অনুষ্ঠানের সভাপতি

আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

গাইবান্ধার সুন্দরগঞ্জ: সেতুর সংযোগ সড়কে ধস, জনমনে উদ্বেগ