হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

দুর্ঘটনায় বাসটির বাঁ পাশসহ সামনের অংশ ভেঙে গেছে। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে সিমেন্টবোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে গড়েয়া ব্রিজ এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার হারুন মিয়ার ছেলে জামিল মিয়া (২২) এবং একই এলাকার মুছা মিয়া (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ক্রাউন সিমেন্টের একটি ট্রাক ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিল। গড়েয়া ব্রিজ এলাকায় এলে কাজী লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের বাঁ পাশ দুমড়েমুচড়ে যায় এবং দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পলাশবাড়ী থানা-পুলিশ ও স্থানীয় ফেয়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে বিস্তারিত পরিচয় জানা যাবে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গাইবান্ধায় লাঠিখেলা দেখতে মানুষের ঢল

পাকা ঘর দেওয়ার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জব্দ করা ২১ হাজার সিএফটি বালু লুটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও

চিনিকলের দখল করা জমির কমিটি নিয়ে সাঁওতালদের দুপক্ষের সংঘর্ষে আহত ৩

জব্দ ২১ হাজার সিএফটি বালুর অধিকাংশই উধাও, ফেরত গেল নিলাম কমিটি

জমি নিয়ে বিরোধে রাস্তায় বাঁশের বেড়া, ৩০টি পরিবার অবরুদ্ধ

গাইবান্ধায় দুর্বৃত্তের দেওয়া আগুনে দোকান পুড়ে ছাই

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

চরাঞ্চলে সেচ ও নৌ চলাচলে গতি আনতে তেল বিক্রয়কেন্দ্র চালু