হোম > সারা দেশ > গাইবান্ধা

রেললাইনের পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ, শরীরে আঘাতের চিহ্ন

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সাঘাটা উপজেলায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালের দিকে উপজেলার পদুমশর ইউনিয়নের এক রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে উপজেলার বোনারপাড়া-বালিয়াখালী সেকশনের রেলওয়ে এফ ব্রিজের উত্তরে দিকে রেললাইনের পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়। এ সময় স্থানীয়রা জিআরপি পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

বোনারপাড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, খবর পেয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

গাইবান্ধায় এনসিপি আহ্বায়ককে জুতাপেটা করার হুমকি ছাত্রশক্তি নেতার

গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ফসলি জমি ঘেঁষে বালু উত্তোলনের অভিযোগ

সুন্দরগঞ্জে কৃষিজমিতে পুকুর খনন, মাটি পরিবহনকারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে সড়ক

জীবিকার খোঁজে অন্য জেলায় ছুটছেন তাঁরা

পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

ফুলছড়িতে ভিজিএফ বরাদ্দে বড় কাটছাঁট, এবার বঞ্চিত হচ্ছে ১৫ হাজার পরিবার