হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় থানায় ঢুকে ওসিকে মারধর, আরও ২ জামায়াত নেতা গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় দুই জামায়াত নেতা গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

গাইবান্ধায় থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কনস্টেবলদের ওপর হামলা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের দীঘলকান্দি প্রাথমিক স্কুলসংলগ্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। ‎

গাইবান্ধা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মাহমুদুল হাসান পলাশ (৩৫) ও গোলজার রহমান (৩৪)। তাঁদের মধ্যে পলাশ উপজেলা যুব জামায়াতের বায়তুল মালবিষয়ক সম্পাদক। আর গোলজার উপজেলা জামায়াতের রোকন।

এর আগে একই মামলায় পৌর জামায়াতের ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি তৌহিদুল ইসলাম কানন এবং পৌর জামায়াতের সাবেক আমির ও উপজেলা পেশাজীবী বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ রাতে উপজেলা যুব জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশসহ কয়েকজন একটি দোকান বন্ধ করা নিয়ে পলাশবাড়ী থানায় যান। এ সময় কথাবার্তার একপর্যায়ে তর্কাতর্কি হয়। পরে জামায়াত নেতা থানার ওসিকে শহরের কালিবাড়ী বাজারে সরকারিভাবে বরাদ্দকৃত ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করতে বলেন এবং চাপ প্রয়োগ করেন।

বিষয়টি ইউএনও-এসি ল্যান্ডের এখতিয়ারভুক্ত, ওসি এটা বন্ধ করতে পারবেন না জানালে পলাশ ও তাঁর সঙ্গীরা ওসির ওপর চড়াও হন। একপর্যায়ে ওসিকে মারধর করেন। অন্য পুলিশ সদস্যরা বাধা দিতে গেলে তাঁদেরও মারধর করা হয়। এতে ওসি, নারী কনস্টেবলসহ ৯ জন আহত হন।

এ ঘটনায় পলাশকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে ডিবির ওসি নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অবৈধভাবে মাটি কাটার অপরাধে লাখ টাকা জরিমানা

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগে স্বামী আটক

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নাশতার প্রলোভন দেখিয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, মামলা দায়ের

গাইবান্ধায় শিশু ওয়ার্ডে বিশেষ আইসোলেশন, চিকিৎসাধীন ৩ শিশু

গাইবান্ধা হাসপাতালে নিম্নমানের খাবার বিতরণের অভিযোগ

‘বোতলে তেল দেয় না, তাই মোটরসাইকেলের ট্যাংক খুলে নিয়ে এসেছি’

ভোগান্তি কমাতে সুন্দরগঞ্জের ৫ ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ

পলাশবাড়ীতে গৃহবধূকে গলা কেটে হত্যা: আহত স্বামী হাসপাতাল থেকে গ্রেপ্তার