হোম > সারা দেশ > গাইবান্ধা

বিএনপির কাউন্সিল

ভোটার ৪৫৯, ভোট পড়েছে ৪৮৫টি

গাইবান্ধা প্রতিনিধি

প্রতীকী ছবি

ভোটার ছিলেন ৪৫৯ জন, কিন্তু ভোট পড়েছে ৪৮৫টি। এমনটি ছিল গাইবান্ধা সদর উপজেলার ৯ নম্বর খোলাহাটি ইউনিয়ন বিএনপির কাউন্সিলের নির্বাচনের ফলাফলের চিত্র। প্রশ্নবিদ্ধ এ ফলাফল স্থগিত করেছেন প্রধান নির্বাচন কমিশনার ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল আরজু।

আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করে আব্দুল আউয়াল বলেন, ভোট গণনা শেষে ব্যালট বাক্সে ভোটারের চেয়ে ব্যালট বেশি পাওয়া যায়। এমন অসংগতি থাকায় ফলাফল স্থগিত করা হয়। তিনি আরও বলেন, এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার খোলাহাটি ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল শুরু হয়। এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নুরুল আজাদ মণ্ডল। সম্মেলনের প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। বিশেষ বক্তা ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্যসচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন।

জানা যায়, দ্বিতীয় অধিবেশনে শুরু হয় কাউন্সিল। কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৪৫৯ জন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন বর্তমান আহ্বায়ক মো. মোস্তফা কামাল। সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। কিন্তু ভোট গ্রহণ শেষে গণনার সময় পাওয়া যায় ৪৮৫ ভোট, যা ভোটারের চেয়ে ২৬টি বেশি। পরে ভোটের এমন অসংগতি দেখা দেওয়ায় কাউন্সিলের ফলাফল স্থগিত করা হয়।

জলাতঙ্ক: চিকিৎসার পরও ৫ জনের মৃত্যু, আতঙ্কে আহতরা

সুন্দরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ, বস্তায় ২ থেকে ২২ কেজি পর্যন্ত কম

গাইবান্ধায় ধান নিয়ে হতাশ কৃষক, লোকসানের আশঙ্কা

গাইবান্ধায় সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু

জলাতঙ্কে সুন্দরগঞ্জে আরও এক নারীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫

গাইবান্ধায় জলাতঙ্ক টিকার সংকট, ৩ রোগীর মৃত্যুর দায় নিচ্ছেন না কেউ

গাইবান্ধায় দলিল লেখকদের অনির্দিষ্টকালের কলমবিরতি, চাঁদাবাজির প্রতিবাদ

জমি রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা, প্রতিবাদে সড়ক অবরোধ

রংপুর চিনিকল: নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

দুদক পরিচয়ে প্রতারণার সময় হাতেনাতে একজন আটক