হোম > সারা দেশ > গাইবান্ধা

সুন্দরগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রাজু মিয়া উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের থ্যালথ্যালা বাজার গ্রামের মৃত মেছের আলীর ছেলে।

আহত ব্যক্তিরা হলেন সাদুল্লাপুর উপজেলার সান্দিয়াপুর গ্রামের মো. আবদুর রশিদ মিয়া প্রামাণিকের ছেলে মো. আলমগীর হোসাইন (৩৮) ও কামাপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মো. আতোয়ার রহমান (৬০)।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবদুল হাকিম আজাদ বলেন, আটজন যাত্রীসহ ভ্যানটি সুন্দরগঞ্জে আসছিল। এ সময় বেপরোয়া যাত্রীবাহী বাসটি ধাক্কা দিলে যাত্রীসহ ভ্যানটি উল্টে যায়।

গাইবান্ধায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগ

সুন্দরগঞ্জে ফসলি জমি ঘেঁষে বালু উত্তোলনের অভিযোগ

সুন্দরগঞ্জে কৃষিজমিতে পুকুর খনন, মাটি পরিবহনকারী গাড়ির চাপে নষ্ট হচ্ছে সড়ক

জীবিকার খোঁজে অন্য জেলায় ছুটছেন তাঁরা

পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

গাইবান্ধায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেপ্তার

গাইবান্ধায় মোটরসাইকেলে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার, পালালেন আরোহী

ফুলছড়িতে ভিজিএফ বরাদ্দে বড় কাটছাঁট, এবার বঞ্চিত হচ্ছে ১৫ হাজার পরিবার

গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবিতে সড়ক অবরোধ