হোম > সারা দেশ > ফেনী

দিল্লির প্রেসক্রিপশনে চলছে রাষ্ট্রব্যবস্থা: ফেনীতে জাবের

ফেনী প্রতিনিধি

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দেন আবদুল্লাহ আল জাবের। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। তাঁর দাবি, দিল্লির আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করা না গেলে রক্তের বিনিময়েও বাংলাদেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার আহ্বান জানান তিনি।

আজ রোববার সন্ধ্যায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত অবস্থান ও সাংস্কৃতিক আড্ডায় এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।

শ্রমিক আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আবদুল্লাহ আল জাবের বলেন, শ্রমিকেরা তাঁদের উপার্জন দিয়ে বাড়িভাড়া পরিশোধ করে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতে পারছেন না। পরিবারের সদস্যদের নিয়ে সম্মানের সঙ্গে জীবনযাপনের জন্য তাঁরা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছেন। কিন্তু তাঁদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব না দিয়ে পুলিশ নির্বিচারে লাঠিপেটা করছে।

ফেনীতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে বক্তব্য দেন আবদুল্লাহ আল জাবের। ছবি: আজকের পত্রিকা

আবদুল্লাহ আল জাবের বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পরও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যক্রম কীভাবে চলছে? রাজনৈতিক ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পুনর্বাসনের ঘটনা ঘটলেও সেসবের বিচার হচ্ছে না। অথচ শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রে কঠোরতা দেখানো হচ্ছে।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘যে কারণেই হোক, কোনো ব্যক্তি জুলুমের শিকার হলে সেটি জুলুমই, তা কখনো ইনসাফ হতে পারে না। ন্যায়বিচারের প্রশ্নে আমরা আপসহীন। শান্তিপূর্ণভাবে নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানালে সেই দাবির জবাবে নির্যাতন চালানো হলে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। শহীদ ওসমান হাদি আমাদের সেই শিক্ষা দিয়ে গেছেন।’

কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মী, জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেনীতে পুকুরে মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ

ফেনী জেনারেল হাসপাতালের সাবস্টেশনে চুরি, ১৪ ঘণ্টা বিদ্যুৎহীন নতুন ভবন

যাত্রীবেশে উঠে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই, হাসপাতালে মৃত্যু

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ