হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক আহত, আটক ১

ফেনী প্রতিনিধি

আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই মোটরসাইকেল আরোহীর মধ্যে সংঘর্ষে মো. ফাহিম (২২) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সাঈদুল ইসলাম (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। একই এলাকার আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়।

আহত ফাহিম দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের গণিপুর গ্রামের বাসিন্দা। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সম্প্রতি ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে ফাহিম এক সহপাঠীকে নিয়ে মোটরসাইকেলে করে পেট্রলপাম্পে তেল নিতে যান। লাইনে দাঁড়ানোর সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর প্রায় ১০-১৫ মিনিট পর হাসপাতাল মোড়ের একটি মিষ্টির দোকানের সামনে আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ফাহিমের মাথায় হেলমেট দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রায়হান উদ্দিন চৌধুরী বলেন, মাথায় আঘাতের কারণে ফাহিম অচেতন ছিলেন এবং কয়েকবার বমি করেছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় বা চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আহতের পরিবার থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক কারাগারে

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে যুবক নিহত

সাত বছর লাইসেন্স নবায়ন নেই: ফেনীতে প্রাইভেট হাসপাতাল সিলগালা

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনীতে এবি পার্টির নেত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ট্রাকচালক নিহত

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৭