হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বাড়িতে লুট

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় লিচু পাড়াকে কেন্দ্র করে আজিজুল মোল্যা (৬৫) নামে এক বাগানমালিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িঘরসহ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বুধবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজুল মোল্যা উপজেলার ফুলবাড়িয়া গ্রামের গুপিনগরপাড়ার মৃত মান্নান মোল্যার ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজিজুল মোল্যার লিচুর বাগান থেকে পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামের মোশারফ মুন্সীর দুই ছেলে সাকিল মুন্সী ও তুষার মুন্সী লিচু পেড়ে খায়। বিষয়টি দেখে আজিজুলের ছেলে আকরাম মোল্যা তাদের বাধা দেন এবং তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে এ ঘটনার জেরে ফুলবাড়িয়া বাজারে আকরাম মোল্যা গেলে তার ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। ছেলেকে মারধরের খবর পেয়ে সন্ধ্যায় বাজারে যান আজিজুল মোল্যা। সেখানে তিনি ঘটনার কারণ জানতে চাইলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, সাকিল ও তুষার মুন্সীসহ কয়েকজন তাঁকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।

স্থানীয়রা উদ্ধার করে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অভিযুক্ত সাকিলদেরসহ অন্ততপক্ষে পাঁচটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘একটি পরিবারের সঙ্গে আরেকটি পরিবারের মারামারির ঘটনায় ওই বৃদ্ধ মারা যায়। কিন্তু এ ঘটনায় স্থানীয়ভাবে গ্রাম্য মাতুব্বরদের ইন্ধনে লুটপাট পর্যন্ত গড়িয়েছে।’

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মধুখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ৯ মাস পর যুবক গ্রেপ্তার

অচেতন করে ইজিবাইকচালককে হত্যা: গুপ্তচরের মাধ্যমে আসামি গ্রেপ্তার

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী গাঁজাসহ আবারও গ্রেপ্তার

যৌনপল্লিতে বাড়ছে পাচারের শিকার শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

মানব পাচার চক্রের ফাঁদে নিঃস্ব ফরিদপুরের ১৫ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুর মেডিকেলে বাক্সবন্দী ২৩ কোটি টাকার যন্ত্র, অ্যাম্বুলেন্সের ভাড়াও গায়েব

মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের বিকাশ নম্বরে, কারিগরি ত্রুটির দাবি

ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ, যুবদল কর্মীকে হাতুড়িপেটা

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি

সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম