হোম > সারা দেশ > ফরিদপুর

নগরকান্দায় ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত লাশ উদ্ধার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনে এই ঘটনা ঘটে। 

লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী। 

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সোমবার সকালে উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ অফিসের সামনের ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা থানা-পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তাঁর বয়স ৫০ থেকে ৬০ বছর হতে পারে। 

ওসি সফর আলী বলেন, ‘সোমবার সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধার করা মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা