হোম > সারা দেশ > ফরিদপুর

‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের কারণে বাবার অনেক কষ্ট হয়’, বাজারে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন

ফরিদপুর প্রতিনিধি

‘আংকেল, দাম বাড়াবেন না, আমাদের অনেক কষ্ট হয়’, ‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের টাকা জোগান দিতে আমার বাবার অনেক কষ্ট হয়’, ‘দাম বাড়িয়ে রমজানের পবিত্রতা নষ্ট করবেন না।’ ফরিদপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় এ ধরনের বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও শপিং মল মনিটরিং করে জেলা প্রশাসনের একটি দল। এ সময় শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড প্রদর্শন করে।

শিক্ষার্থীদের হাতে থাকা প্ল্যাকার্ডে আরও লেখা ছিল, ‘ব্যবসায়ীরা গরিবের বন্ধু, বন্ধুকে বাঁচাতে সাহায্য করুন’, ‘পোশাকের দাম বাড়িয়ে আমাদের ঈদের আনন্দ নষ্ট করবেন না’ ইত্যাদি।

বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিং মল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিং মল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এ সময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।

পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি বাজারে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছীন কবির, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা মার্কেটিং অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন, জেলা স্যানিটারি অফিসার বজলুর রশীদ প্রমুখ।

ফরিদপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাকে ফের গ্রেপ্তার

ইউরোপে নেওয়ার প্রলোভন দেখিয়ে ৮০ পরিবারের সঙ্গে প্রতারণা, বিচারের দাবি

আটক আ.লীগ নেতাকে ছিনিয়ে নিয়ে পুলিশের ওপর হামলা, আহত ৫

ফরিদপুরে সেপটিক ট্যাংকে নেমে নির্মাণশ্রমিকের মৃত্যু

বাইকে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল কলেজছাত্রীর

বরযাত্রাকে কেন্দ্র করে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুর মেডিকেলে হামে মৃত্যু বেড়ে পাঁচ, ২০ এপ্রিল টিকা কার্যক্রম শুরু

গভীর রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ কর্মকর্তা, এলাকাবাসীর পিটুনি

ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে, দুজন নিহত

ফরিদপুরে দুই নারীসহ ৮ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার