হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

ফরিদপুর সদর উপজেলায় গ্যাস সিলিন্ডার কেনাবেচার রশিদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এলপিজি ডিলার, একটি ফিলিং স্টেশন ও একটি পানি সরবরাহ প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মো. কামাল হোসেন সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মুন্সিবাজার এলাকায় আল বারাকাহ অ্যান্ড কোং নামের একটি ওমেরা এলপিজির ডিলারের গুদামে অভিযানের সময় গ্যাস সিলিন্ডার কেনাবেচার কোনো রশিদ পাওয়া যায়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই খুচরা বিক্রেতাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেইসঙ্গে বাখুন্ডা মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরি ক্যালিব্রেশন সনদ না থাকায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া লালখাঁর মোড় এলাকায় রিজিক ড্রিংকিং ওয়াটার নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। উৎপাদিত প্যাকেজড ড্রিংকিং ওয়াটার পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইনে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কার্যালয়ের পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান ও মাঠ কর্মকর্তা (সিএম) এস এম সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা

দুর্ঘটনা রোধে কাজ করতেন যাঁরা, সড়কেই প্রাণ গেল তাঁদের