হোম > সারা দেশ > ফরিদপুর

তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চালক ও সহকারী নিহত

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে তরমুজবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে ট্রাকচালক ও সহকারী নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে চালক মো. ইদ্রিস আলী (৩০) এবং একই এলাকার বাসিন্দা চালকের সহকারী মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী তরমুজবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ দুটি হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে, তারা এলে লাশ হস্তান্তর করা হবে।

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, আসামি গ্রেপ্তার

দুই মাস আগে বিয়ে, মালয়েশিয়ায় ফিরেই কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা