হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা সদর বাজারের পরিত্যক্ত একটি ডোবায় ভেসে থাকা অবস্থায় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ সোমবার সকালে উপজেলা টেলিফোনে এক্সচেঞ্জ অফিসের সামনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, সকালে নগরকান্দা সদর বাজারের প্রধান সড়কের পাশে টিঅ্যান্ডটি অফিস সংলগ্ন ডোবায় কচুরিপানার মধ্যে একটি লাশ ভাসতে  দেখেন তাঁরা। পরে থানা-পুলিশকে সংবাদ দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অজ্ঞাতপরিচয় ব্যক্তির বয়স ৫০ থেকে ৬০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নগরকান্দা থানার ওসি সফর আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে সদর বাজারের একটি পরিত্যক্ত ডোবা থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেলে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা