হোম > সারা দেশ > ফরিদপুর

থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

উদ্ধার হওয়া বিস্ফোরক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে থানা থেকে লুট হওয়া গ্রেনেড-কার্তুজসহ বিপুল বিস্ফোরক উদ্ধার করেছে র‍্যাব। এ সময় ধাতব লিভার যুক্ত তিনটি অবিস্ফোরিত গ্রেনেড, শটগানের কার্তুজ ৪১টি ও গ্যাসগানের তাজা কার্তুজসদৃশ ৩০টি বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার। তিনি জানান, গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে শহরের চরকমলাপুর বিএডিসি অফিসসংলগ্ন ঝোপঝাড় থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।

এই কর্মকর্তা আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট দুষ্কৃতকারীরা একযোগে বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে এবং সেগুলো পরে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার করতে থাকে, ফলে দেশে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল বিস্ফোরক সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা গ্রেনেড ও কার্তুজগুলো থানা থেকে লুট হওয়া গোলাবারুদ।

ফরিদপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তারিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বিস্ফোরকগুলো বাংলাদেশ পুলিশের বলে নিশ্চিত হওয়া গেছে এবং ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। কে বা কারা এগুলো রেখেছে, তা এখনো শনাক্ত করা যায়নি।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবুও হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ

ভাঙ্গায় ৩ ঘণ্টা ধরে সংঘর্ষ-ভাঙচুর-লুটপাট, ‘গুলিবিদ্ধ’ হয়ে যুবক নিহতের ঘটনায় আটক ১৭

ভাঙ্গায় টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, যুবক নিহতের দাবি

ফরিদপুরে নিখোঁজের তিন দিন পর শিশুর লাশ উদ্ধার, ৫ জনকে গণপিটুনি

ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী আটক

ফরিদপুরের ভাঙ্গায় ৫ ঘণ্টা ধরে চলছে ১৬ গ্রামের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ

ফরিদপুরে যুবলীগ নেতার নেতৃত্বে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

‎‎ফরিদপুরে বিএনপি কর্মীর মরদেহ উদ্ধার