হোম > সারা দেশ > ফরিদপুর

অটোরিকশাকে চাপা দিল বাস, প্রাণ গেল শিশুসহ চারজনের

ফরিদপুর প্রতিনিধি

বাসচাপায় অটোরিকশাটি ভেঙেচুরে গেছে। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন নারী, একজন পুরুষ ও তিন বছর বয়সী এক শিশু রয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। বাসচাপায় ঘটনাস্থলে তিনজন মারা যান। আহত চারজনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল মিয়া বলেন, অটোরিকশাটি ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশে যাচ্ছিল। কৈডুবী সদরদি রেলক্রসিং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নিউ মডার্ন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন।

ফরিদপুরে বন্ধ থাকা দুই পাম্পে অভিযান চালিয়ে মিলল ৫৪ হাজার লিটার তেল

নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর লাশ

ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা আটক

শেখ হাসিনাসহ সব দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে ঈদের দিনে ১৭ বাড়ি ভাঙচুর-লুট, ছাত্রদল নেতাকে চূড়ান্ত বহিষ্কার

হামলায় তছনছ ১৭ বসতঘর, অভিযোগ ছাত্রদল-আ. লীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

ফরিদপুরের ১৩ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

ফরিদপুরে ধানখেতে মিলল সেলুনমালিকের মরদেহ