হোম > সারা দেশ > ফরিদপুর

নিখোঁজের ৩ দিন পর ভাঙ্গায় খালে মিলল নারী মরদেহ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর খালের পানিতে মিলল এক নারী অর্ধগলিত মরদেহ। গতকাল সোমবার রাতে উপজেলার ঘারুয়া ইউনিয়নের রশিবপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত নারীর নাম কমলা বেগম (৪৫)। তিনি ওই গ্রামের দলিল উদ্দিন খানের মেয়ে। 

এর আগে সোমবার বিকেলে এলাকাবাসী খালের কচুরিপানার মধ্যে লাশ ভাসতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, গত তিন দিন আগে ওই নারী বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার বিকেলে স্থানীয় লোকজন রশিবপুরা খালের কচুরিপানার ভেতর লাশটি দেখতে পেয়ে থানার খবর দেন। পরে আমরা লাশটি উদ্ধার করি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২

মধুখালীতে কিশোরীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পরিবারের, মামলা না নেওয়ার দাবি

মসজিদে নামাজ পড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরে শয্যাশায়ী বৃদ্ধকে উচ্চ শব্দে গান বাজিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ, জিডি

আদালত চত্বর থেকে যুবককে তুলে নিয়ে হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ

লিবিয়ায় নির্যাতনে মৃত্যু: তদন্তে মুক্তিপণ আদায়কারীকে অব্যাহতি

ফরিদপুরে আগুনে পুড়ল ৩ হাজার মণ পাট, ক্ষতি ২ কোটি টাকা