হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে আজকের পত্রিকার সাংবাদিক সৌগত বসুর বাড়িতে হামলা, বাবা-মাকে কুপিয়ে জখম

আজকের পত্রিকা ডেস্ক­

হামলায় আহত সাংবাদিক সৌগত বসুর বাবা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের মধুখালীতে আজকের পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিবেদক, ঢাকা) সৌগত বসুর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে সৌগত বসুর বাবা শ্যামলেন্দু বসু, মা কাকলী বসু ও প্রতিবেশী এক মেয়ে গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামে সৌগত বসুর বাড়িতে সশস্ত্র এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত সাংবাদিক সৌগত বসুর মা। ছবি: আজকের পত্রিকা

জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রসহ বাড়িতে ঢোকে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে হামলা ও লুটতরাজ চালায়। সৌগতের বৃদ্ধ বাবা-মা ও প্রতিবেশী এক মেয়ে বাধা দিলে হামলাকারীরা তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

হামলায় আহত প্রতিবেশী মেয়ে। ছবি: আজকের পত্রিকা

সৌগত বসু আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৮টার দিকে বাসায় কারও উপস্থিত টের পায় প্রতিবেশীর মেয়ে। এরপর বাবা যখন বাইরে বের হয়ে আসেন তখন হঠাৎ করেই তাঁর মাথা এবং মুখে জখম করা হয়। বাবা অজ্ঞান হয়ে যান। প্রতিবেশীর মেয়ে এবং আমার মাকে আঘাত করা হয়। হামলাকারী কতজন ছিল সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়।’

এ ঘটনার পর বিষয়টি থানা-পুলিশ ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন বলেন, ‘এ বিষয়ে থানা-পুলিশ ব্যবস্থা নেবে।’

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়ন: মক্তবশিক্ষকের ৭ বছরের কারাদণ্ড

যেকোনো মূল্যে মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মায়ের কাছে দোয়া চেয়ে অভিযানে সেনাসদস্য তিতাস, ফিরলেন কফিনে

‘আমাকেও নিয়ে যাও’—সেনাসদস্য স্বামীকে হারিয়ে স্ত্রীর আহাজারি

ফরিদপুরে ধর্ষণ ও অপহরণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে ডিবি পরিচয়ে ইজিবাইক ছিনতাই: চাকরিচ্যুত পুলিশ-সেনাসদস্যসহ গ্রেপ্তার ৩

ফরিদপুরে এলপিজি ডিলারসহ তিন প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মুক্তিপণ নিয়ে ফেলে গেল সড়কের পাশে

ফরিদপুরে বিলের পাশ থেকে দুই চোখ ওপড়ানো ও হাত-পা বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

এক্সপ্রেসওয়েতে দ্রুতগতিতে চলছিল দুটি মোটরসাইকেল, সংঘর্ষে নিহত ২