হোম > সারা দেশ > দিনাজপুর

নিখোঁজ বাক্প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে আবু সাঈদ মায়েজ (২৫) নামের এক বাক্প্রতিবন্ধী যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শাহাপাড়া এলাকার ঢেপা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মায়েজ উপজেলার মোহনপুর ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের আবুল ইসলামের ছেলে।

মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফেরদৌস বলেন, মায়েজ বাক্প্রতিবন্ধী ভাতাভোগী ছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়েজ গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। আজ দুপুরে ঢেপা নদীতে অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা তাঁর পরিবারকে খবর দেন।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

ওসি বলেন, মায়েজের পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের