হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি রজব গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজবকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

আজ সোমবার বিকেলে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মেহেদী হাসান। 

আবু ইবনে রজব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 

র‌্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ও তাঁর ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করা হয়। আবু ইবনে রজব সেই মামলার এজাহারভুক্ত আসামি। 

র‌্যাব-১৩ সিপিসি ১ কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামি আবু ইবনে রজব ৫ আগস্টের পরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দিনাজপুরের বীরগঞ্জ শহরের সুজালপুর এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের