হোম > সারা দেশ > ঢাকা

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতি‌নি‌ধি

আজ সকাল পৌ‌নে ১০টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়। ছবি: আজকের পত্রিকা

ঘন কুয়াশায় সা‌ড়ে ১৪ ঘণ্টা ব‌ন্ধ থাকার পর দৌল‌তদিয়া-পাটু‌রিয়া নৌ-রু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। শ‌নিবার (২৭ ডিসেম্বর) সকাল পৌ‌নে ১০টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়।

এর আগে গতকাল সন্ধ‌্যা সোয়া ৭টা থে‌কে ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়া‌তে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা প‌ড়ে। এতে ভোগা‌ন্তি‌তে প‌ড়েন চালক ও যা‌ত্রীরা।

বিআইড‌ব্লিউটিসি দৌলত‌দিয়া ঘাট শাখার ব‌্যবস্থাপক মো. সালাহউদ্দিন ব‌লেন, ‘শুক্রবার সন্ধ‌্যার পর থে‌কেই কুয়াশা পড়‌তে থা‌কে। সোয়া ৭টার সময় নদীপথ অস্পষ্ট হ‌য়ে যায়। সে সময় নৌ দুর্ঘটনা এড়া‌তে এই নৌ-রু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেওয়া হয়। ফে‌রি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় ‌কিছু যানবাহন আটকা পড়ে। আজ সকাল পৌ‌নে ১০টায় কুয়াশা কে‌টে গে‌লে ফে‌রি চলাচল শুরু হয়। ঘা‌টে আট‌কে থাকা যানবাহনগু‌লো দ্রুত পারাপা‌রের চেষ্টা চল‌ছে। দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌ-রু‌টে ছোট-বড় মি‌লিয়ে ১৫টি ফে‌রি চলাচল কর‌ছে।’

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা