হোম > সারা দেশ > রাজবাড়ী

সাড়ে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ী প্রতিনিধি

ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।

সকাল ৮টায় দৌলতদিয়া ফেরিঘাটে গিয়ে দেখা যায়, ঘন কুয়াশার কারণে একটু দূরেও কিছু দেখা যাচ্ছে না। ফেরি বন্ধ থাকায় ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের এক কিলোমিটার এলাকায় অর্ধশত যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে। শীতে ভোগান্তিতে রয়েছেন আটকে থাকা যানবাহনের চালক ও যাত্রীরা।

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ট্রাকচালক আবদুল্লাহ বলেন, ‘২০ মিনিট আগে ঘাটে এলেই হয়তো সারা রাত বসে থাকতে হতো না। শীতে তো কষ্ট হয়েছেই। এখন কী করার আছে! কুয়াশায় কিছু দেখা না গেলে ফেরি চলবে কীভাবে?’

রাবেয়া পরিবহনের যাত্রী কামরুল ইসলাম বলেন, ‘ভোরে যখন বাসে উঠি, তখন দেখি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। সকালে ঘাটে এসে জানি ফেরি বন্ধ। দুই ঘণ্টা বসে আছি।’

আরেক যাত্রী কাকলি ইসলাম বলেন, ‘শীতে অধিকাংশ রাতেই কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকবে। ফেরি চলাচল বন্ধ থাকলে আমাদের কষ্ট হয়। এ জন্য দৌলতদিয়া-পাটুরিয়ায় একটা সেতু দরকার।’

এ বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ আজকের পত্রিকাকে বলেন, ঘন কুয়াশার কারণে শনিবার রাত ১টা থেকে দুর্ঘটনা এড়াতে এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় অর্ধশত যানবাহন আটকা পড়ে। তাতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। কুয়াশা কেটে গেলে আজ সকাল সাড়ে ৯টায় ফেরি চলাচল শুরু হয়। মাঝ নদীতে আটকে থাকা ফেরিগুলো ঘাটে ভেড়ে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে