হোম > সারা দেশ > ঢাকা

মুন্সিগঞ্জে আন্দোলনে নিহত ৩ পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রশাসন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গত ৪ আগস্ট মুন্সিগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত তিন পরিবারের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে প্রশাসন। ৩ পরিবারের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। 

নিহত তিনজন হলেন—শহরের উত্তর ইসলামপুর এলাকার আলী আকবর মোল্লার ছেলে সজল মোল্লার (৩০), একই এলাকার রিয়াজুল ফরাজীর (৩৮) ও নুর মোহাম্মদ ওরফে ডিপজল (১৯)। নিহত সজল মোল্লার বাবা ও ছোট ভাই সাইফুল ইসলাম, ফরাজীর স্ত্রী রুমা বেগম ও ডিপজলের মা রুমা খাতুন অনুদান নেওয়ার সময় উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন বলেন, ‘নিহতের পরিবারগুলোকে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসন থেকে পৃথকভাবে সহযোগিতার ব্যবস্থা দেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের যেসব সুযোগ-সুবিধা রয়েছে যেমন বয়স্কভাতা, চিকিৎসা ভাতা, শিক্ষা বৃত্তিসহ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া পড়ালেখা বা চাকরি ক্ষেত্রেও তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। 

জেলা প্রশাসক বলেন, ‘রাষ্ট্রীয়ভাবেও তাঁদের বিষয়ে ব্যবস্থার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি আমরা জেলা পর্যায় থেকেও সব ধরনের সহযোগিতা করতে চাই।’

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে