হোম > সারা দেশ > ঢাকা

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবির প্রবীণতম স্নাতকপড়ুয়া

ঢাবি প্রতিনিধি

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় থাকা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবির ফ্রেম ভেঙে ছবি ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। তিনি নিজেকে আবু তৈয়ব হাবিলদার পরিচয় দিয়ে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন। ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি।

আজ সোমবার বেলা ২টায় ডাকসুর সংগ্রহশালায় দুই সন্তানকে নিয়ে আসেন আবু তৈয়ব হাবিলদার। একপর্যায়ে উত্তেজিত হয়ে সংগ্রহশালায় থাকা মোহাম্মদ আলী জিন্নাহর একক ছবির ফ্রেম ভেঙে ফেলেন। পরে ফ্রেম থেকে ছবি বের করে ছিঁড়ে ফেলেন। পরে দুই দফায় আরও দুটি ছবি ফ্লোরে আছাড় দেন এবং ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলেন।

পরে আবু তৈয়ব হাবিলদার সাংবাদিকদের বলেন, ‘যা মন চায়, তা করতে দেওয়া হবে না। এই খলনায়কের ছবি ডাকসুতে থাকবে না। তাদের ইশতেহারে কী ছিল, তারা ডাকসুর মতো এমন জায়গায় মোহাম্মদ আলী জিন্নাহকে প্রতিষ্ঠিত করবে? বলেছিলেন কি, জিন্নাহকে আপনারা আপনাদের নায়ক বানাবেন? আমরা একাত্তর, ভাষাসংগ্রাম ভুলি নাই।’

উল্লেখ্য, সর্বশেষ ডাকসু নির্বাচনে ভিপি পদপ্রার্থী হয়েছিলেন আবু তৈয়ব হাবিলদার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ সেশনের ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী। দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ সেশনে তিনি পুনরায় চতুর্থ বর্ষের নিয়মিত শিক্ষার্থী হিসেবে ভর্তি হন। তাঁর দাবি অনুযায়ী, তিনি ১/১১-এর সময় এবং বিভিন্ন কোটা ও নিরাপদ সড়ক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এ ছাড়া তিনি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছিলেন বলে তাঁর দাবি।

দীপকে মধ্যরাতে নৌ পুলিশের কাছে হস্তান্তর, হবে অপমৃত্যুর মামলা

বাসার ফ্যানে ঝুলছিল ৮ বছরের শিশুর লাশ, পরিবারের দাবি আত্মহত্যা

অন্ধ অনুকরণ নয়, দেশীয় সংস্কৃতিতে জনবান্ধব নগরায়ণের আহ্বান আইপিডির

রমনায় ককটেল বিস্ফোরণ: মগবাজারে চারটি ককটেলসহ গ্রেপ্তার ২

কদমতলীতে ৯ হাজার ৫৬০ পিস ইয়াবাসহ আটক ৩‎

ধানমন্ডিতে ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আটক ৪

দীপের দাবি—পুলিশের পোশাক পরা কেউ তাহসিফদের ধাওয়া করেছিল: পিবিআই

কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন: জিজ্ঞাসাবাদে দীপ

তুরাগে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থানের কাছেই মিলল মোটরসাইকেল

রাজধানীর সায়েদাবাদ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত