হোম > সারা দেশ > ঢাকা

উড়োজাহাজ অবতরণের সময় পা ভাঙল বিমানের কেবিন ক্রুর

উড়োজাহাজ অবতরণের সময় অসাবধানতায় পড়ে গিয়ে পা ভেঙেছে কেবিন ক্রুর। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নেপালগামী একটি ফ্লাইট অবতরণের সময় গতকাল এ ঘটনা ঘটে ।

গতকাল মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে এ ঘটনা ঘটে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল। আহত ক্রুর নাম সাইয়েদা নাজনীন সানজানা। বিমানের ওই ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন রিয়াসাত ও ফার্স্ট অফিসার রওনক।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা যায়, কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের আগমুহূর্তে কিছুটা ঝাঁকুনি দিচ্ছিল। ক্যাপ্টেন সবাইকে সিটবেল্ট বেঁধে বসতে বলেন। সে সময় কেবিন ক্রু একজন যাত্রীর সিটবেল্ট বাঁধায় সহযোগিতা করছিলেন। ঝাঁকুনির কারণে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গুরুতর আহত হন। ফ্লাইট অবতরণের পর চিকিৎসকেরা জানান, তাঁর পা ভেঙে গেছে। তাঁর পায়ে প্লাস্টার করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, উড়োজাহাজ অবতরণের সময় একজন কেবিন ক্রু সঠিক অবস্থান না নেওয়ায় পড়ে গিয়ে আহত হয়েছেন।

ঢাকা আলিয়া মাদ্রাসা চত্বরে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, ঢামেকে আহত ৭

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তাব্যবস্থা

ঢাবির ছাত্রী হলে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবিতে ‘অবরোধবাসিনী’র আন্দোলনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

জবিতে ছাত্রদল-শিবির-ছাত্রশক্তির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

জবিতে ছাত্রদল-শিবির-ছাত্রশক্তি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ঢাকা কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, কয়েকজন আহত

সিএনজি-সংকটে পরিবহন খাতে প্রতিদিন ক্ষতি ১২৫ কোটি টাকা: ঐক্য পরিষদ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬৮ মামলা, ৬১৮ যানবাহন ডাম্পিং

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫৮ জন, ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার

পুরান ঢাকার কারা ক্যাম্পাসে মেডিকেল সেন্টারের ইউনিট উদ্বোধন