হোম > সারা দেশ > ঢাকা

মিরপুরে পুলিশের ধাওয়ায় রাস্তা থেকে সরলেন পোশাকশ্রমিকেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে গেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভ তৃতীয় দিনে গড়িয়েছে। আজ সোমবার সকাল থেকে মিরপুর-১৪ নম্বর ও মিরপুর-১০ নম্বর এলাকায় দফায় দফায় শ্রমিকদের জড়ো হওয়ার চেষ্টা, পুলিশের ধাওয়া ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়াও হয়েছে। পরে শ্রমিকেরা রাস্তা ছাড়তে বাধ্য হন।

আজ সকাল ৯টা ৫ মিনিটের দিকে মিরপুর-১০ নম্বর এলাকার বিআরটিএ কার্যালয়ের সামনে এক হাজারের বেশি শ্রমিক জড়ো হন। তাঁরা অবরোধের উদ্দেশ্যে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যেতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকেরা বিভিন্ন গলিতে প্রবেশ করেন।

সকাল ৯টা ৪০ মিনিটের দিকে বিআরটিএ কার্যালয়সংলগ্ন বড় মসজিদের গলি থেকে দুই শতাধিক শ্রমিক জড়ো হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ আবারও কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকেরা বিভিন্ন গলিতে প্রবেশ করে।

সকাল ১১টার দিকে মিরপুর মডেল থানার সামনে পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া চলছিল। তবে এ পর্যন্ত সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল ৮টা থেকে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অন্যান্য দিনের তুলনায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সেখানে রায়ট কার ও জলকামান মোতায়েন করা হয়।

মিরপুরে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তা থেকে গেছেন পোশাকশ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন বলেন, পোশাকশ্রমিকেরা আজও রাস্তায় নামার চেষ্টা করছেন। তাঁদের নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশের কর্মকর্তারা মাঠে রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া অসন্তোষ গতকাল রোববার প্রকাশ্যে রূপ নেয়। এদিন শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার আন্দোলনকারীরা সড়কে নেমে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পুলিশের ওপর হামলার চেষ্টার ঘটনাও ঘটে। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। পরে পুলিশের কঠোর অবস্থানের মুখে আন্দোলনকারীরা সরে যেতে বাধ্য হন। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

গত দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের পাশাপাশি মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনার পর মিরপুরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

আশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

মিরপুর ও গাজীপুরে আজও পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মিরপুরে পুলিশের সঙ্গে লাঠি হাতে বিএনপি নেতা-কর্মীদের মহড়া

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে ফের পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

রাজধানীর বনানীতে গ্যাসের চুলার আগুনে দগ্ধ ফিলিপাইনের নারীর মৃত্যু

রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

তাহসিফ সৌরির মৃত্যু: দীপের কথা এলোমেলো, বান্ধবীকে ঘিরে রহস্য

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচারব্যবস্থার জন্য অপরিহার্য

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে