হোম > সারা দেশ > ঢাকা

নৌবাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র আল মঈন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

র‍্যাব ফোর্সেসের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। এর ফলে নৌবাহিনীতে যোগ দেবেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে এই তথ্য জানান র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান।

ইমরান খান জানান, র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে নিজ বাহিনীতে বদলি করা হয়েছে। ১৮ এপ্রিল বদলিসূত্রে নিজ বাহিনীতে যোগ দিতে চট্টগ্রামে গমন করেছেন তিনি। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখায় প্রায় তিন বছর কাজ করেছেন কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব ফোর্সেসের আইন ও গণমাধ্যম শাখায় দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা পাওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন বলেও জানান ইমরান খান।

খন্দকার আল মঈন বাংলাদেশ নৌবাহিনীর একজন কমান্ডার। বাংলাদেশ নৌবাহিনীর ৪৫তম ব্যাচে কমিশন লাভ করেন। তাঁকে ২০২১ সালের মার্চে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আইন ও গণমাধ্যম শাখার পরিচালকের দায়িত্ব দেওয়া হয়।

রাজধানীতে ৯৯ বোতল ভারতীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ১

রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

সাভারে চোর সন্দেহে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

বৃদ্ধ মাকে দেখে ফেরার পথে হানিফ ফ্লাইওভারে প্রাণ হারালেন মোটরসাইকেল আরোহী

ঢাবিতে হুইলচেয়ার ব্যবহারকারী নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

দ্বিতীয় বিয়ের পাত্রী দেখতে যাওয়ার পথে অপহৃত হন সুন্দর আলী

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

অবৈধ হাইড্রোলিক হর্ন ও হুটার ব্যবহার করলে কঠোর ব্যবস্থা

প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদির জামিন, মুক্তিতে বাধা নেই

উত্তরায় ১১ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২