হোম > সারা দেশ > নরসিংদী

৪ আসামির সাজা কমে যাবজ্জীবন, খালাস ২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নরসিংদীর পলাশে নারী শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার আসামির মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন ও দুজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই রায় দেন।

মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন পাওয়া আসামিরা হলেন—আশিকুর রহমান, ইলিয়াছ মিয়া, রুমিন ও রবিন। খালাস পাওয়া দুজন হলেন ইব্রাহিম ও আবদুর রহমান। 

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী, লুৎফর রহমান আকন্দ ও আক্তার রসুল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হারুনর রশিদ। 

এর আগে ২০১৬ সালের আগস্টে ছয়জনকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। 

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৩ মে পলাশ উপজেলার বাগপাড়া এলাকার ওই নারী শ্রমিক কাজ শেষে কারখানার নিজস্ব মেসে ফিরছিলেন। জনতা পাটকলের সামনে পৌঁছালে আসামিরা তাঁকে জোর করে পাশের একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে এবং এর ভিডিওচিত্র ধারণ করে। ওই ঘটনায় কারখানার প্রশাসন বিভাগের সহকারী ব্যবস্থাপক এ এস এম সাদেকুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে