হোম > সারা দেশ > ঢাকা

২০২৪ সালে ২৩৪ শিশু ধর্ষণের শিকার, মামলা ১৯৭

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা’বিষয়ক এক মতবিনিময় সভা করে। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালে ২৩৪ জন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এর বিপরীতে মামলা হয়েছে ১৯৭টি। এ ছাড়া গত বছর ৯০ শিশু যৌন নির্যাতনের শিকার হয়। যার মধ্যে মাত্র ৭টি ঘটনায় মামলা হয়েছে।

আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা’বিষয়ক এক মতবিনিময় সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়।

সভায় শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন আইন ও বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্র (আসক) প্রজেক্ট ম্যানেজার মো. রোকনুজ্জামান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং শিশু একাডেমির মহাপরিচালক তানিয়া খান বলেন, ‘সরকার ডিএনও টেস্ট ল্যাবরেটরিকে আরও কার্যকর করার উদ্যোগ নিয়েছে। আমাদের সমাজে শিশুদের প্রতি যৌন নিপীড়নের বিষয়টি লুকিয়ে রাখা হয়। এই প্রবণতা থেকে বের হয়ে এই ধরনের ঘটনাগুলো প্রকাশ করা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিপোর্ট করা প্রয়োজন। এ ছাড়া শিশুদের যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করলে সাধারণত কন্যাশিশুর ওপর নিপীড়নের কথা আমরা বুঝে থাকি। কিন্তু সাম্প্রতিক সময়ে ছেলে শিশুদের ওপরও যৌন নিপীড়নের ঘটনা ঘটছে।’

অন্যান্য বক্তারা শিশু সুরক্ষায় সরকারি ও বেসরকারি-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন শোষণ প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানান তাঁরা।

আলোচনায় শিশুদের বিভিন্ন বিষয় সচেতনতার পাশাপাশি অভিভাবকদের সংশ্লিষ্ট বিষয়ে সচেতন কারার কর্মসূচি গ্রহণ করার অনুরোধ করেন। শিশু সুরক্ষায় সরকারি পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সঠিকভাবে সেবা প্রদান করা যাচ্ছে না বলে মত দেন।

আসকের নির্বাহী পরিষদের সদস্য ও উপদেষ্টা মাবরুক মোহাম্মদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি এম সাখাওয়াত হোসেন, মহিলাবিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক নার্গিস সুলতানা (জেবা), বিশ্বজিৎ দাস, টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জাহিদ হোসেন চৌধুরী। সভায় শিশু যৌন শোষণের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনাবিষয়ক আলোচনা করেন টেরে ডেস হোমসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তার নেতৃত্বে বদলি-পদোন্নতির চক্র, গ্রেপ্তার ২

ঔপনিবেশিক আইন ও বিচারব্যবস্থার প্রতি গণ-অনাস্থা তৈরি হয়েছে: গাজী আতাউর রহমান

শিশুশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক ৩ জন

রাজধানীর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

ঢাবিতে কর্মচারী নিয়োগে ঘুষের অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিও বাস্তবায়ন না হলে শনিবার অধিদপ্তরে লংমার্চের ঘোষণা

পল্লবীতে শিশু হত্যার দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ

ঢাকার নবাবগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে ঝটিকা মিছিলের চেষ্টা, আ.লীগের ২৬ নেতা-কর্মী আটক