হোম > সারা দেশ > ঢাকা

হাইকোর্টে আগাম জামিন চাইলেন প্রথম আলো সম্পাদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রমনা থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেছেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। 

আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। আজই এই আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি। 

আবেদনে তাঁর ৭৭ বছর বয়স ও শারীরিক অসুস্থতার যুক্তিতে জামিন চাওয়া হয়েছে। 

এর আগে গত ২৯ মার্চ মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই মামলা দায়ের করেন আইনজীবী আবদুল মালেক। মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে। 

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে