হোম > সারা দেশ > টাঙ্গাইল

চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল বাস মালিক সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রতিটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।

টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের “দ্রুতযান” নামে বাস আছে ১৪০টি। প্রতিদিন ঢাকা-গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সব বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনালের লোকজন। আমরা বলেছি, কোনো চাঁদা দেব না। প্রয়োজনে গাড়ি চালাব না। এ কারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-গোপালপুর রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই বাস না পেয়ে ভিন্ন উপায়ে গন্তব্যে ফিরছেন। তাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।

তবে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজকের পত্রিকার কাছে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে