হোম > সারা দেশ > রাজবাড়ী

পরকীয়ার জেরে ব্যবসায়ীকে জীবন্ত পুঁতে ফেলার সময় চারজন আটক

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি 

আটক সবুজ রায় (২২), হিরা শেখ (২৮), আবু বক্কর সিদ্দিক (১৮) ও ফরহাদ মণ্ডল (৩৮)। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মো. আলম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলার সময় চার যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভীম নগর গ্রামের একটি পরিত্যক্ত টুকুর ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত আলমকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ময়মনসিংহ জেলার পাগলা থানার মাজবাড়ী এলাকার সেলিম শেখের ছেলে। তিনি টঙ্গী চেরাগআলী বড় দেওরা ফকির মার্কেটের মাংস ব্যবসায়ী।

আটকেরা হলেন—ঠাকুরগাঁওয়ের সদর থানার হরেন রায়ের ছেলে সবুজ রায় (২২), মৃত মাহফুজ আলী শেখের ছেলে হিরা শেখ (২৮), আশরাফুল আলী শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক (১৮) ও রাজবাড়ী সদরের ধুনচির আনু মণ্ডলের ছেলে ফরহাদ মণ্ডল (৩৮)।

জানা গেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের জাকিরের ইটভাটার শ্রমিক ফরহাদের স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল মাংস ব্যবসায়ী আলমের। তারই জের ধরে প্রলোভন দেখি ফরহাদ পরিকল্পনা করে তাঁকে রাজবাড়ী বালিয়াকান্দির ভীম নগর গ্রামে ডেকে আনা হয়। স্থানীয় একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে রাত ৮টার দিকে ৪ জন মিলে জীবিত মাটিতে পুতে হত্যার চেষ্টা করে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার ও হত্যাচেষ্টাকারী ৪ জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জনগণের কাছ থেকে ৪ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আরও তথ্য উপাত্ত সংগ্রহ পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে