হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে যাত্রীবাহী বাসের চাপায় ব্যবসায়ী নিহত

মাদারীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

মাদারীপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় আবেদ আলী (৫০) নামের এক মধু ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবেদ আলী সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশে ছেড়ে আসে সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় পৌঁছালে সড়কে আবেদ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে হাওইয়ে থানা-পুলিশ।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টিসিবির ট্রাকসেল: লাইনে বিশৃঙ্খলা, দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে

বাহারি ইফতারির পসরা দাম নিয়ে অসন্তোষ

নতুন সরকারের কাছে বকেয়া টাকা চাইছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো

দোহার-নবাবগঞ্জে কোনো ধরনের মাদক কারবার চলবে না: এমপি আশফাক

‘পরিবারের জন্য ভালো কিছু কিনতে এসেছিলাম, দাম শুনে পেঁয়াজু-ছোলা ছাড়া কিছু নিতে পারলাম না’

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার তারিখ ফের পেছাল

বায়তুল মোকাররমে শুরু হয়েছে মাসব্যাপী ইসলামি বইমেলা

চিত্রনায়িকা নিঝুম ও স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আজ থেকে নতুন নির্দেশনায় চলছে মেট্রোরেল

হাজারীবাগে ঝুটের গুদামে আগুন নিয়ন্ত্রণে