হোম > সারা দেশ > ঢাকা

ছাত্রনেতা নাদিমুল হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠু। ছবি: আজকের পত্রিকা

‎পুরান ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সারোয়ার উদ্দিন আহমেদ মিঠুকে (৫৫) গ্রেপ্তার করেছে সিআইডি। গতকাল সোমবার রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিঠু সূত্রাপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ‎

আজ ‎মঙ্গলবার দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।

‎জসিম উদ্দীন জানান, ২০২৪ সালের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজ মোড়সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। ‎

‎ঘটনার পর নিহতের মা ইসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই ঘটনায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মো. শামসুল আলম আরেফিন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

‎বর্তমানে মামলাটির তদন্ত করছে সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ। গ্রেপ্তার মিঠুকে রিমান্ড আবেদনের মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সংস্থাটি। ‎

‎সিআইডি আরও জানায়, অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের স্বার্থে অভিযান অব্যাহত রয়েছে।

জামালপুরের সাবেক এমপি নুর মোহাম্মদ গুলশান থেকে গ্রেপ্তার

চিকিৎসক ফারাহর মৃত্যুতে আপাতত সন্দেহ নেই, অপমৃত্যুর মামলা করলেন বোন

মূল্যবোধ ও মানবিকতার চর্চা কমে যাওয়ায় ভেজাল খাদ্য উৎপাদনের প্রবণতা বেড়েছে: ডিএসসিসি প্রশাসক

তাজিয়া মিছিলে ডুলির রশি ধরা নিয়ে দ্বন্দ্ব, যুবক হত্যায় গ্রেপ্তার ৪

গান-কবিতা-স্মৃতিচারণায় ভাষাসৈনিক কামাল লোহানীর জন্মদিন উদ্‌যাপন

অনলাইন সাংবাদিকতাই এখন মানুষের প্রধান ভরসা: সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জের যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

‘নিরপেক্ষ সাংবাদিকতায় অটল আজকের পত্রিকা’

মরদেহ স্থানান্তরে বাধা নেই, অধ্যাপক আব্দুর রাজ্জাকের পাশে আহমদ ছফার নতুন কবর

রাজধানীর কাঁটাবনে ১৪ তলা ভবনে আগুন, দুজন নিহত