হোম > সারা দেশ > ঢাকা

ঢাবি শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা মাঠের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বেলা ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা-পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে সংবাদ পাই শারীরিক শিক্ষা মাঠের পাশে একটি নবজাতকের মরদেহ পরে আছে। মেয়ে নবজাতকটির বয়স হবে আনুমানিক এক দিন। পরে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি। নবজাতকটি কাপড় দিয়ে মুড়ানো একটি ব্যাগের মধ্যে ছিল।

এসআই আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উচ্ছেদ অভিযান: গুলিস্তানে ফুটপাত ঘিরে ‘হকার-পুলিশ’ খেলা

দিনদুপুরে জবি শিক্ষিকার বাসা থেকে কানের দুল ও ল্যাপটপ চুরি

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দর পরিদর্শন মন্ত্রী-প্রতিমন্ত্রীর

রাজধানীর শনির আখড়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাঞ্জিল হায়দার রিমান্ডে

কিশোর গ্যাং লিডার ইমন খুন: ছয় আসামি রিমান্ডে

ঢাকা মেডিকেলের সামনে প্রাইভেট কারচাপায় বৃদ্ধা নিহত

ধামরাইয়ে পুলিশের ওপর দুই দফা হামলা, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

যৌতুক দাবিতে স্ত্রী নির্যাতন মামলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কারাগারে