হোম > সারা দেশ > ঢাকা

চিরকুট লিখে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী উদ্ধার

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

পল্লবীতে চিরকুট লেখে নিখোঁজ দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেল থেকে উদ্ধার হয়েছে। 

পল্লবী থানার এসআই সজিব খান জানান, পল্লবী জোনের এসি শাহ কামালের নেতৃত্বে এক অভিযানে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের একটি মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে নিখোঁজ ওই দুই ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, পরিবারের চাইতো তারা যেন ধর্মীয় অনুশাসন মেনে চলাফেরা করে, আর ভবিষ্যতে যাতে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। কিন্তু তা তাদের পছন্দ না। তারা চাইত স্বাধীন ও ওয়েস্টার্ন কালচারে চলাফেরা করতে। তাঁরা অনলাইনে কোরিয়ান ভাষা ও সংস্কৃতি দেখে দেশটির ভাষা রপ্ত করেছিল। আর একপর্যায়ে তারা এ সংস্কৃতির ওপর দুর্বল হয়ে সে দেশে গিয়ে গানের অডিশনে অংশ নিতেই ঘর ছেড়েছিল। 

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) সকালে একই পরিবারের নিখোঁজ দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। এর মধ্যে একজন দশম শ্রেণি ও অপরজন ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এদিনই এ ঘটনায় এক ছাত্রীর বাবা শুক্রবার পল্লবী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।  

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার

জুলাইয়ের নেতাদের রাজনৈতিক দল গঠন ভুল ছিল: দিলারা চৌধুরী

লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

সচেতনতা বাড়াতে বোয়াসের সাঁতার উৎসব

ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে অনুদান হিসেবে: মানববন্ধনে ৩৬ সংগঠনের দাবি

রাজধানীর কদমতলীতে অতিরিক্ত মদ্যপানে অটোরিকশাচালকের মৃত্যু

দুর্গাপূজাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: ডিএমপি কমিশনার

শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

গুলশানে বারে ডিএনসির অভিযান, ২৪৪ লিটার বিদেশি মদ-বিয়ার জব্দ

জবিতে ভিসি ভবনের পাশেই করা হলো গরু জবাই