হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, তিনটি চাকু ও চারটি ফোল্ডিং চাকু জব্দ করা হয়।

আজ শনিবার সকালে র‍্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন আদাবর থানার দস্যুতা মামলার আসামি মো. মেহেদী ওরফে ছিনতাইকারী মেহেদী (২৮), মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ ওরফে মোহন (৩০), মো. মইন আলী (২০), অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) ও আকাশ (১৯)।

এএসপি আসিফ তপু বলেন, গতকাল শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেওয়ার খবর র‍্যাব-২ জেনে অভিযান চালায়। এ সময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

মেহেদী জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সোহেল ওরফে মাউরা সোহেলের অন্যতম সহযোগী। তাঁর বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে।

এএসপি খান আসিফ তপু আরও জানান, গ্রেপ্তার মেহেদী চাঁদাবাজি, ডাকাতি, মাদক কারবার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সবচেয়ে বেশি আত্মাহুতি দিয়েছে বিএনপি: ডিএনসিসি প্রশাসক

এমপি গাজী নজরুলের বিরুদ্ধে এবার হত্যাচেষ্টার মামলা, বাদী সেই গাড়িচালক

অস্ত্র মামলার আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাল

সিটি করপোরেশনকে আরও গতিশীল করতে কাজ চলছে: ডিএসসিসি প্রশাসক

থানার পেছনের ঝোপঝাড় থেকে পরিত্যক্ত চায়না রাইফেল উদ্ধার

আশুলিয়ায় মাদ্রাসাছাত্র নিখোঁজ, এক মাসেও মেলেনি সন্ধান

মেট্রোরেলের সংরক্ষিত এলাকার ভিডিও ধারণ, আউটসোর্সিং কর্মীকে পুলিশে দিল কর্তৃপক্ষ

বেস্টওয়ের এমডিসহ ১৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা সিআইডির

১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

ডাকাতি মামলার সাক্ষী প্রতিবেশী গৃহবধূ তদন্তে হলেন আসামি